
নালিতাবাড়ী (শেরপুর) : ‘একসঙ্গে, আরও শক্তিশালী- জলাতঙ্কমুক্ত বিশ্ব গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) এ উপলক্ষে হাসপাতালের কনফারেন্স রুমে বিশ্ব জলাতঙ্ক দিবসের তাৎপর্য ও জলাতঙ্ক প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুনায়েদ আব্দুল কাইয়ুম।
এ সময় উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. ফাহাদ রহমান, ডেন্টাল সার্জন ডা. মেহেদী হাসান শিবলী, ডা. সৌমিক পাল, নার্সিং সুপারভাইজার (ভারপ্রাপ্ত) হিমানী দিও, নার্সিং ইনচার্জ রোকসানা বেগম, ভায়া ইনচার্জ ম্যাডোনা রাকসাম তন্বী ও এইচআই ইনচার্জ তাহমিনা হকসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা মোহাম্মদ তানভীর ইবনে কাদের (হিমেল)।