
শেরপুর: শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন উপলক্ষে ‘ডিজিটাল যুগের সঠিক তথ্য নিশ্চিতকরণ : অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
এসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাখাওয়াত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার চক্রবর্তী, এলজিইডির নির্বাহী প্রকৌশলী খন্দকার মাহমুদুল আশরাফ বক্তব্য রাখেন।
এতে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।