1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঢাকা মহানগর উত্তর বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ: নারীসহ দুজনের সশ্রম কারাদণ্ড শেরপুরে স্কাউটিং বিষয়ক ৪৪৮তম ওরিয়েন্টেশন কোর্স শেরপুরে বোরো সংগ্রহ: আওয়ামী লীগের পলাতকদের নামে বরাদ্দ, নেপথ্যে কমিশন নালিতাবাড়ীতে কন্টেন্ট ক্রিয়েটরকে মারধর, মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক গাজী নজরুল জামিন পেলে আপত্তি নেই: আদালতকে মরিয়মের পরিবার ‘ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা হয়েছে’ নিউগিনি প্রপার্টিজে হামলা: মেজর জেনারেল (অব.) মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার বিদ্যুৎ বিল ৫০৬ কোটি, জিএম বরখাস্ত, গ্রাহককে ফোন করে দুঃখ প্রকাশ মন্ত্রীর

বিদ্যুৎ বিল ৫০৬ কোটি, জিএম বরখাস্ত, গ্রাহককে ফোন করে দুঃখ প্রকাশ মন্ত্রীর

  • আপডেট টাইম :: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি ৮০ লাখ ১১ হাজার ৯৫৯ টাকার বিল পাওয়ার ঘটনায় মাগুরায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এরই মধ্যে এই অভিযোগে মাগুরা পল্লী বিদ্যুতের জিএম তাৎক্ষণিক বরখাস্তও করা হয়েছে বলে জানা গেছে। তাছাড়া ওই গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ করেছেন বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

জানা গেছে, মাগুরা সদর উপজেলার কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের নামে সেপ্টেম্বর মাসের বিদ্যুৎ বিলটি তৈরি করা হয়। বিলে তার বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ ২৩৫ ইউনিট দেখানো হলেও পরিশোধযোগ্য অর্থের ঘরে লেখা হয় ৫০৬ কোটি ৮০ লাখ ১১ হাজার ৯৫৯ টাকা।

অস্বাভাবিক অঙ্কের এ বিল হাতে পাওয়ার পর বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিলটি নিয়ে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া জোনাল কার্যালয়ে অভিযোগ করেন গ্রাহক আলেয়া খাতুন। পরে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা বিলটি যাচাই করে সংশোধন করেন। এ ঘটনার পর বুধবার সকালে ওই গ্রাহক মোছা. আলেয়া খাতুনকে ফোন দেন মন্ত্রী। তার কাছে অস্বাভাবিক বিলের ঘটনায় দুঃখপ্রকাশ করেন।

এদিকে এ ঘটনায় আড়পাড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম), বিলিং সুপারভাইজার, বিলিং সহকারী ও মিটার রিডার কাম ম্যাসেঞ্জারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

শোকজপ্রাপ্তরা হলেন—আড়পাড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. রেজাউল করিম, বিলিং সুপারভাইজার সীমা রানী, বিলিং সহকারী সুমা রানী ঘোষ এবং মিটার রিডার কাম ম্যাসেঞ্জার তোরাব আলী। তাদের আগামী সাত  কর্মদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com