1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

রসায়নে নোবেল পেলেন হেনরি কাগান ও কেনসো সোয়াই

  • আপডেট টাইম :: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: ২০২৬ সালের রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন হেনরি বি কাগান ও কেনসো সোয়াই। অসমমিত জৈব সংশ্লেষণে নন-লিনিয়ার প্রভাব ও অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য তাদের এই পুরস্কার দেওয়া হয়েছে। বুধবার (০৭ অক্টোবর) স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস ২০২৬ সালের রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে।

নোবেলজয়ীদের মধ্যে ফ্রান্সের ওরসে অবস্থিত ইউনিভার্সিটি প্যারিস-সুদ-এর সঙ্গে যুক্ত হেনরি কাগান রয়েছেন। আর ৯৫ বছর বয়সী কেনসো সোয়াই টোকিও ইউনিভার্সিটি অব সায়েন্সের সঙ্গে যুক্ত।

রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণের নতুন একটি পদ্ধতি আবিষ্কারে কাগানের গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তার গবেষণার ফলে আগে যতটা সম্ভব বলে ধারণা করা হয়েছিল, তার চেয়ে বেশি পরিমাণে রাসায়নিক অণুর একটি নির্দিষ্ট ‘মিরর ইমেজ’ তৈরি করা সম্ভব হয়।

উল্লেখ্য, গত বছর রসায়নে নোবেল পুরস্কার পেয়েছিলেন তিন বিজ্ঞানী। বিপুল পরিমাণ গ্যাস ধারণ করতে সক্ষম নতুন ধরনের অণুর কাঠামো উদ্ভাবনের জন্য তাদের এই পুরস্কার দেওয়া হয়।

অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়, ওই বৈজ্ঞানিক সাফল্য ভবিষ্যতে বায়ুমণ্ডল থেকে গ্রিনহাউস গ্যাস অপসারণ এবং মরুভূমি থেকে আর্দ্রতা সংগ্রহের সম্ভাবনার ভিত্তি তৈরি করেছে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com