1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন ৬ মাসে বিভিন্ন দেশে ৪ লাখের বেশি কর্মী পাঠিয়েছে বাংলাদেশ হানি ট্র্যাপের শিকার স্বামীকে ৭ লাখ টাকায় ছাড়িয়ে আনলেন স্ত্রী, গ্রেপ্তার ৩ মাল্টা ৫০০ টাকা কেজি দরে বিক্রি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী রাষ্ট্র পুনর্গঠনে আলেমদের সম্পৃক্ত করতে হবে: চরমোনাই পীর দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর শেরপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন জঙ্গল সলিমপুরে সারদার আদলে পুলিশ একাডেমি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই: শাহে আলম

হানি ট্র্যাপের শিকার স্বামীকে ৭ লাখ টাকায় ছাড়িয়ে আনলেন স্ত্রী, গ্রেপ্তার ৩

  • আপডেট টাইম :: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

রাজশাহী: প্রেমের ফাঁদে ফেলে ভাড়া বাসায় আটকে এক মুদি ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও ৭ লাখ টাকা আদায়ের অভিযোগে ঈশ্বরদীতে দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাজশাহীর বাঘা উপজেলার চণ্ডীপুর এলাকার সিরাজুল ইসলাম ওরফে চঞ্চল (৪৭), নাটোরের লালপুরের বৃষ্টি খাতুন (৩৫) এবং ঈশ্বরদীর পিয়ারাখালী জামতলা এলাকার মুক্তি খাতুন (২৫)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী জামিরুল ইসলাম (৩৫) বাঘার চণ্ডীপুর বাজারের মুদি ব্যবসায়ী। অভিযুক্তদের সঙ্গে তার পূর্বপরিচয় ও দোকানের বকেয়া লেনদেন ছিল। এর মধ্যে মুক্তি খাতুনের সঙ্গে মুঠোফোনে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

অভিযোগে বলা হয়েছে, গত ২৬ সেপ্টেম্বর সকালে মুক্তির কথায় ঈশ্বরদী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পিয়ারাখালী জামতলার ‘মমতাজ ভিলা’র তৃতীয় তলার একটি ভাড়া বাসায় যান জামিরুল। সেখানে মুক্তি ও বৃষ্টি তাকে নাশতা দেন। কিছুক্ষণ পর সিরাজুলসহ আরও কয়েকজন ওই বাসায় আসেন।

এ সময় মুক্তির সঙ্গে জামিরুলের অনৈতিক সম্পর্ক রয়েছে দাবি করে তার স্ত্রীকে ছবি ও ভিডিও দেখানোর ভয় দেখানো হয়। পরে তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করে একটি কক্ষে আটকে রাখা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

প্রাণনাশের ভয়ে জামিরুল তার স্ত্রীকে ফোন করে টাকা নিয়ে আসতে বলেন। পরে তার স্ত্রী ও দুই বন্ধু সাত লাখ টাকা নিয়ে ওই বাসায় গেলে সিরাজুলের হাতে টাকা তুলে দেন। এরপর দুপুর ১২টার দিকে জামিরুলকে ছেড়ে দেওয়া হয়। বিষয়টি প্রকাশ করলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।

এ ঘটনায় গত ৭ অক্টোবর জামিরুল ইসলাম ঈশ্বরদী থানায় মামলা করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বৃহস্পতিবার দুপুরে মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com