1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর শেরপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন জঙ্গল সলিমপুরে সারদার আদলে পুলিশ একাডেমি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই: শাহে আলম ফ্যামিলি কার্ডের কথা বলে টিপসই নেন জামায়াতকর্মী, পরে জানলেন ‘বিয়ে হয়ে গেছে’ কোরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে বিশ্ব দৃষ্টি দিবস পালিত বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ কুড়িগ্রামে সব সড়কে সিএনজি চালুর দাবিতে চালকদের সড়ক অবরোধ

শেরপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরে প্রথমবারের মতো শুরু হয়েছে ‘কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’। বৃহস্পতিবার (৮ অক্টোবর) এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক আরিফা সিদ্দিকা, শেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক এবং শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা।

এ ছাড়া পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্রীড়া চর্চার মাধ্যমে তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, দলগত চেতনা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে ওঠে। কমিউনিটি পুলিশিংয়ের সঙ্গে ক্রীড়ার এই সংযোগ তরুণদের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি দেশপ্রেম, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ বিকাশে ভূমিকা রাখবে।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এই কাবাডি প্রতিযোগিতার মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হবে এবং তরুণদের সুস্থ বিনোদন ও ক্রীড়ামুখী করে তুলতে এটি কার্যকর ভূমিকা রাখবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com