1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিয়ন্ত্রণে চকবাজারের আগুন, সরু গলি ও তারের জটে নেভাতে বেগ নালিতাবাড়ীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স ঝিনাইগাতীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত বেতন-ভাতা নিয়ে জটিলতা: বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ে তালা, কর্মবিরতির হুঁশিয়ার ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন গ্রেপ্তার, মসজিদের মাইক জব্দ পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ সরকারি কলেজের ক্লাসরুমকে বানানো হলো বেডরুম, ঘুমান অধ্যক্ষ ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী নালিতাবাড়ীতে ভূমি, কৃষি ও স্বাস্থ্যসেবা নিয়ে গণশুনানি

ঝিনাইগাতীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

  • আপডেট টাইম :: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ঝিনাইগাতী, শেরপুর: শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জাতীয় শিশুকন্যা দিবস পালিত হয়েছে। সোমবার সকালে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-আমীনের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রাণী ভৌমিক, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ, মহিলা দলের আহ্বায়ক জেবুন্নেছা হক কহিনূর ও সাংবাদিক গোলাম রব্বানী-টিটু।

‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যে বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধ ও কন্যাশিশুর অধিকার রক্ষায় সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। সভা শেষে মহিলা সমিতিগুলোর মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com