
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পর্কে অবহিত করতে শেরপুরে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. কামরুজ্জামান খান এবং প্রেসক্লাবের সভাপতি কাকন রেজাসহ জেলার সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
প্রেস কনফারেন্সে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি।
এ সময় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহ এবং তথ্যের যথার্থতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি কর্মসূচির উদ্দেশ্য ও বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবহিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।