1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতের আন্দোলনের পেছনে রয়েছে বাংলাদেশ, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর বিদ্যুৎহীন ভবনে ২৪ ঘণ্টার বেশি সময় ধরে অবরুদ্ধ চুয়েট উপাচার্য চকবাজারে ফের আগুনের আশঙ্কায় পানি দেয়া অব্যাহত: ফায়ার সার্ভিস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ৪.৭ শতাংশে পৌঁছানোর শঙ্কা আইএমএফের যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা যুবদল নেতার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ, প্রবাসী নারীর সাথে প্রতারণার পাল্টা অভিযোগ যুবদল নেতার প্রতিবেশীর সঙ্গে বিরোধে রাস্তা বন্ধ, ঘর ভেঙে মরদেহ দাফন করলেন এলাকাবাসী

বিদ্যুৎহীন ভবনে ২৪ ঘণ্টার বেশি সময় ধরে অবরুদ্ধ চুয়েট উপাচার্য

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রশাসনিক ভবন-২-এ বিদ্যুৎবিহীন অবস্থায় প্রায় ২৫ ঘণ্টা ধরে অবরুদ্ধ হয়ে আছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। উপাচার্যের সঙ্গে আরও ১১ জন শিক্ষক ও শিক্ষার্থী সেখানে আটকা পড়েছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত উপাচার্যসহ সংশ্লিষ্টরা ভবনটির ভেতরেই অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছেন।

জানা যায়, সোমবার (১২ অক্টোবর) সকালে প্রশাসনিক ভবন-২-এর তালা ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করেন নবনিযুক্ত উপাচার্য ড. শেখ শরীফুল আলম। খবর পেয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্য ও তাঁর সহযোগীদের ভবন ছেড়ে দেওয়ার জন্য দুপুর ১২টা পর্যন্ত আলটিমেটাম দেন। বেঁধে দেওয়া সময়ের মধ্যে ভবন না ছাড়ায় শিক্ষার্থীরা ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন এবং ভেতরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

দীর্ঘ সময় অন্ধকার ও বিদ্যুৎহীন ভবনে অবরুদ্ধ থাকায় সোমবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে একজনকে উদ্ধার করে নগরের এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অবরুদ্ধ অবস্থা নিয়ে উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম বলেন, ‘গতকাল রাত ২টার দিকে পুলিশের মাধ্যমে পাঠানো খাবার খেয়েছি। দীর্ঘ সময় এই অবস্থায় থাকার কারণে প্রচণ্ড মাথাব্যথা ও শারীরিক অসুস্থতা অনুভব করছি, রাতেও ঘুমাতে পারিনি। ভেতরে থাকা অন্যদেরও নানা স্বাস্থ্য সমস্যা দেখা দিচ্ছে।’

ন্যদিকে উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত তালা খোলা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। পুরকৌশল বিভাগের শিক্ষার্থী ইজাজ মাহমুদ খান বলেন, ‘উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত অবরুদ্ধই থাকবেন। তাকে বের হওয়ার পর্যাপ্ত সময় দেওয়া হলেও তিনি স্বেচ্ছায় থেকে গেছেন। তবে আমরা তাঁদের সকালের খাবার পৌঁছে দিয়েছি।’

এদিকে, চুয়েটের চলমান সংকট ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় অবস্থানরত চুয়েট শিক্ষার্থীরা মঙ্গলবার বিকেল ৪টায় রাজধানীর শাহবাগে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছেন। পাশাপাশি চুয়েট শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে বুয়েট ও রুয়েট শিক্ষার্থীরা।

উল্লেখ্য, উপাচার্য পদে নিয়োগ পাওয়ার প্রায় তিন সপ্তাহ পর ক্যাম্পাসে প্রবেশ করাকে কেন্দ্র করেই বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে চরম উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com