1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতের আন্দোলনের পেছনে রয়েছে বাংলাদেশ, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর বিদ্যুৎহীন ভবনে ২৪ ঘণ্টার বেশি সময় ধরে অবরুদ্ধ চুয়েট উপাচার্য চকবাজারে ফের আগুনের আশঙ্কায় পানি দেয়া অব্যাহত: ফায়ার সার্ভিস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ৪.৭ শতাংশে পৌঁছানোর শঙ্কা আইএমএফের যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা যুবদল নেতার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ, প্রবাসী নারীর সাথে প্রতারণার পাল্টা অভিযোগ যুবদল নেতার প্রতিবেশীর সঙ্গে বিরোধে রাস্তা বন্ধ, ঘর ভেঙে মরদেহ দাফন করলেন এলাকাবাসী

ভারতের আন্দোলনের পেছনে রয়েছে বাংলাদেশ, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ ও ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া (এসআইআর) বাতিলের দাবিতে চলমান আন্দোলনের পেছনে বাংলাদেশের একাংশের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী দিলীপ ঘোষ।

সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ায় একটি দুর্গাপূজার উদ্বোধনে গিয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।

দিলীপ ঘোষ বলেন, বাংলাদেশের মন্ত্রীদের ফেসবুক পোস্ট দেখলেই বোঝা যাবে কারা এই আন্দোলনের পেছনে রয়েছেন এবং তাদের উদ্দেশ্য কী। আগে তারা আড়ালে থাকলেও এখন প্রকাশ্যে আসছেন বলে মন্তব্য করেন তিনি। বিদেশ থেকে যারা ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন, তাদের ইঙ্গিতেই আন্দোলনকারীরা এসব করছেন বলেও অভিযোগ করেন এই বিজেপি নেতা।

আন্দোলনে বিদেশি অর্থায়নের অভিযোগও করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, বিদেশ থেকে প্রচুর অর্থ আসছে। তা নিয়ন্ত্রণ করতেই ভারতের কেন্দ্রীয় সরকার সংসদে ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট (এফসিআরএ) বিল আনছে। বিদেশি অনুদানের ওপর নিয়ন্ত্রণ ও অর্থের ব্যবহারে স্বচ্ছতা নিশ্চিত করাই এই বিলের উদ্দেশ্য বলে উল্লেখ করেন তিনি। তার অভিযোগ, বিলটি আটকে দিতেই এ ধরনের আন্দোলন চলছে।

ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে কর্মসূচিতে অংশ নেওয়া তৃণমূল কংগ্রেসসহ বিরোধী দলগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, বিরোধীদের হাতে এখন তেমন কোনো কাজ নেই। কখনো পূজার সময় ঘোরাঘুরি ও আনন্দ, আবার শীত এলে ধরনা দেওয়াই তাদের কাজ।

যেসব রাজনৈতিক দলকে সাধারণ মানুষ প্রত্যাখ্যান করছে, তারা অন্য দলের আন্দোলনকে অবলম্বন করে টিকে থাকার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন পশ্চিমবঙ্গের সাবেক বিজেপি সভাপতি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com