1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রতিবেশীর সঙ্গে বিরোধে রাস্তা বন্ধ, ঘর ভেঙে মরদেহ দাফন করলেন এলাকাবাসী বড় দলের নেতারা মেয়েদের বিয়ের বয়স কমানোর তদবির করছেন: ববি হাজ্জাজ ঢাকা থেকে সৌদিগামী ৬১টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ৯ হাজার ২৬৯ যাত্রী ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের আগুন নিয়ন্ত্রণে চকবাজারের আগুন, সরু গলি ও তারের জটে নেভাতে বেগ নালিতাবাড়ীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স ঝিনাইগাতীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত বেতন-ভাতা নিয়ে জটিলতা: বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ে তালা, কর্মবিরতির হুঁশিয়ার ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন গ্রেপ্তার, মসজিদের মাইক জব্দ

প্রতিবেশীর সঙ্গে বিরোধে রাস্তা বন্ধ, ঘর ভেঙে মরদেহ দাফন করলেন এলাকাবাসী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জেরে কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ থাকায় ঘরের কিছু অংশ ও টিনের বেড়া ভেঙে আব্দুল সালাম (৬০) নামে এক ব্যক্তির লাশ দাফন করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) উপজেলার বাংড়া ইউনিয়নের বিলপালিমা গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল সালাম ওই গ্রামের একাব্বর আলীর ছেলে। শনিবার রাতে ঘাটাইল উপজেলায় অসুস্থ অবস্থায় তার মৃত্যু হয়। পরে স্বজনরা লাশ বাড়িতে নিয়ে আসেন। রাতে দাফনের প্রস্তুতি নেওয়া হলেও কবরস্থানে যাওয়ার রাস্তা না থাকায় তা সম্ভব হয়নি।

বিলপালিমা গ্রামের মাতবর মোজাফফর হোসেন জানান, কবরস্থানে যাওয়ার রাস্তা বের করে দিতে প্রতিবেশীদের অনুরোধ করা হয়েছিল। তবে তারা তাতে সাড়া দেননি।

মৃতের ভাই পুলিশ সদস্য আবু সাঈদ জানান, রোববার সকালে লাশ কবরস্থানে নেওয়ার সময় রাস্তা না থাকায় তারা এলাকাবাসীর সহায়তা চান। পরে স্থানীয় লোকজন একত্র হয়ে রাস্তার মাঝখানে থাকা ঘরের অংশ ও টিনের বেড়া ভেঙে চলাচলের পথ তৈরি করেন। এরপর সকাল ১১টার দিকে আব্দুল সালামের লাশ দাফন করা হয়।

এলাকাবাসীর ভাষ্য, প্রায় ১০০ বছরের পুরোনো বিলপালিমা বর্তা বিলের চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রায় দুই বছর ধরে রাস্তাটি বন্ধ রয়েছে। এ নিয়ে প্রতিবেশীদের মধ্যে বিরোধ চলে আসছে।

বাংড়া ইউনিয়ন পরিষদের সদস্য শাহজালাল জানান, রাস্তার মাঝখানে ঘর নির্মাণ করায় লাশ নিয়ে কবরস্থানে যাওয়া সম্ভব হচ্ছিল না। পরে স্থানীয় লোকজন ঘর ভেঙে পথ তৈরি করেন।

এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। লাশ দাফন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com