1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রোগীর মাকে দিয়ে পরিষ্কার করানো হলো হাসপাতালের নোংরা মেঝে নিরাপত্তার আশ্বাসে পাঁচ দিন পর বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল শুরু এলপিজি ব্যবসায়ীদের ডাকা দুদিনের ধর্মঘট প্রত্যাহার দুপুরে হাসিনার খরচ ছিল সাড়ে ১০ লাখ, তারেক রহমান খান ১৫০ টাকা: চিফ হুইপ টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে রাজধানীতে শ্রমিকদের সড়ক অবরোধ তরুণ সমাজ ও শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান রাষ্ট্রপতির নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

দুর্গাপুরে অবৈধভাবে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম :: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুরে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলার শিমুলতলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধীকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে জরিমানার টাকা আদায় করা হয়।

অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।

জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com