1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রোগীর মাকে দিয়ে পরিষ্কার করানো হলো হাসপাতালের নোংরা মেঝে নিরাপত্তার আশ্বাসে পাঁচ দিন পর বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল শুরু এলপিজি ব্যবসায়ীদের ডাকা দুদিনের ধর্মঘট প্রত্যাহার দুপুরে হাসিনার খরচ ছিল সাড়ে ১০ লাখ, তারেক রহমান খান ১৫০ টাকা: চিফ হুইপ টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে রাজধানীতে শ্রমিকদের সড়ক অবরোধ তরুণ সমাজ ও শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান রাষ্ট্রপতির নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

নিরাপত্তার আশ্বাসে পাঁচ দিন পর বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল শুরু

  • আপডেট টাইম :: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বান্দরবান : প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তার আশ্বাসে পাঁচ দিন বন্ধ থাকার পর বান্দরবান-থানচি সড়কে যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল থেকে সড়কটির দুই প্রান্ত থেকেই স্বাভাবিকভাবে বাস চলাচল করছে। বান্দরবান-থানচি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

বাস মালিক সমিতি সূত্রে জানা যায়, বিপুল অঙ্কের চাঁদা না দেওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ রাখতে একটি সশস্ত্র গোষ্ঠী নির্দেশ দিয়েছে বলে অভিযোগ রয়েছে। এ পরিস্থিতিতে নিরাপত্তাহীনতার কারণে গত ৯ অক্টোবর থেকে এ সড়কে বাস চলাচল বন্ধ করে দেন পরিবহনশ্রমিকেরা। এতে ভোগান্তিতে পড়েন এ সড়কে যাতায়াতকারী শিক্ষার্থী, চাকরিজীবী, পর্যটকসহ সাধারণ যাত্রীরা। বাধ্য হয়ে অনেকে বিকল্প যানবাহন হিসেবে চাঁদের গাড়ি (জিপ) ব্যবহার করেন। এতে তাঁদের অতিরিক্ত ভাড়া গুনতে হয়।

মঙ্গলবার স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন বাস মালিক সমিতি ও পরিবহনকর্মীরা। বৈঠকে নিরাপত্তার আশ্বাস পাওয়ার পর বাস চলাচল পুনরায় শুরু করতে সম্মত হন তাঁরা। বান্দরবান-থানচি বাস কাউন্টারের লাইনম্যান নন্দন বড়ুয়া বলেন, বুধবার সকাল থেকে চারটি বাস বান্দরবান থেকে থানচির উদ্দেশে ছেড়ে গেছে। দুই দিক থেকেই অন্যান্য দিনের মতো বাস চলাচল করছে।

বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল আলম বলেন, প্রশাসনের নিরাপত্তার আশ্বাস এবং পর্যটকসহ সাধারণ যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনা করে ঝুঁকি নিয়েই তাঁরা বাস চলাচল শুরু করেছেন।

এ বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান সদর জোনের কর্মকর্তাদের সঙ্গে বাস মালিক সমিতি ও পরিবহনকর্মীদের বৈঠক হয়। বৈঠকে বান্দরবান-থানচি সড়কের ওয়াই জংশন থেকে নীলগিরি পর্যটনকেন্দ্র পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এসকর্ট দেওয়ার সিদ্ধান্ত হয়।

বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, জনভোগান্তির কথা বিবেচনা করে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের সার্বিক নিরাপত্তার মাধ্যমে বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল শুরু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com