1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত বাংলাদেশকে হতাশ করে জয়ের সমান ড্র আফগানিস্তানের বাড়ির সামনে হামলার শিকার অভিনেতা সমু চৌধুরী, মাথায় ৪ সেলাই সরকারকে ফিটনেসবিহীন গাড়িতে তুলে দেওয়া হয়েছে : হাসনাত আবদুল্লাহ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে রুয়েটের ১২ শিক্ষার্থী বহিষ্কার প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: পরিবেশমন্ত্রী চুয়েটে না ফেরার শর্তে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ছাত্ররা জীবন না দিলে তারেক রহমান দেশে ফিরতে পারতেন না: নাহিদ ইসলাম নকলায় দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত

নালিতাবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : “ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কারিতাস নালিতাবাড়ী উপজেলা সীডস কর্মসূচির কর্মকর্তারা, সীডস প্রকল্পের আওতাধীন কমিউনিটি বেইজড অর্গানাইজেশনের (সিবিও) নেতৃবৃন্দ এবং সংলাপ ফোরামের কিশোরীরা।

অনুষ্ঠানে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে বাস্তবভিত্তিক মহড়া প্রদর্শন করা হয়। এতে দুর্যোগকালীন সময়ে নিরাপদে অবস্থান, আত্মরক্ষা এবং জরুরি পদক্ষেপ গ্রহণের কৌশল তুলে ধরা হয়। মহড়ায় সিবিও সদস্য ও সংলাপ ফোরামের কিশোরীরা সক্রিয়ভাবে অংশ নেয়।

আয়োজকেরা জানান, এ ধরনের উদ্যোগ ব্যক্তি, পরিবার ও কমিউনিটি পর্যায়ে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি ও সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দুর্যোগের ঝুঁকি কমাতে সম্মিলিত উদ্যোগ এবং সবার সক্রিয় অংশগ্রহণের ওপরও গুরুত্বারোপ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com