1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির ক্লোজড নিজ দলের কর্মী ছাড়া জামায়াত অন্য কাউকে ভিক্ষাও দেয় না: এমপি খোকন স্বৈরাচার পয়সা দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি, মাদক-নারীসহ আটক ৮৪ ‘ক্রেন’ দিয়ে চা-বিস্কুট পরিবেশন করেন নেত্রকোনার হাতেম নতুন ছবি প্রকাশ করে উত্তর কোরিয়া জানালো কিম জং উন বেঁচে আছেন নকলায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ইশরাক কাজটা ভালোই করেছে, তবে অস্ত্র হাতে নেওয়া ঠিক হয়নি: স্পিকার নকলায় পূজামণ্ডপ পরিদর্শনে রাব্বেনুর চৌধুরী, শুভেচ্ছা বিনিময় ও আর্থিক সহায়তা প্রদান ইউনিয়ন নির্বাচনে দলের কেউ মুনাফিকি করলে ক্ষমা করবেন না প্রধানমন্ত্রী: আইনমন্ত্রী

নকলায় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, বস্ত্র ও আর্থিক সহায়তা দিলেন এমপি ফাহিম চৌধুরী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

নকলা, শেরপুর: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শেরপুরের নকলা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী। এ সময় তিনি পূজামণ্ডপগুলোতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত বস্ত্র বিতরণ করেন এবং নিজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।

সোমবার (২০ অক্টোবর) রাতে তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজার আয়োজন, সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং পূজামণ্ডপ সংশ্লিষ্ট ব্যক্তি ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নে উদ্‌যাপনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

এ সময় তাঁর সহধর্মিণী সেনওয়া চৌধুরী, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ্র গোপ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব মো. খোরশেদুর রহমান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদ্‌যাপন কমিটির সদস্য ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে দুর্গোৎসব উদ্‌যাপনে সবার সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com