1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
গুরুতর অসুস্থ ভূমিমন্ত্রী মিনু, উন্নত চিকিৎসায় আনা হচ্ছে ঢাকায় পাকিস্তানে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১০, আহত ৪৪ সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের চেষ্টা করছি: তথ্যমন্ত্রী সাভারে শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা ও শিক্ষকের বাড়িতে ভাঙচুর ৭ উইকেটে আফগানদের কাছে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ সৌদির তেলক্ষেত্রে হুতিদের ড্রোন হামলায় নিহত ২ জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ বয়স্কভাতার কথা বলে টিপসই, পরে বৃদ্ধ জানলেন জমি বিক্রি হয়ে গেছে ৫ বছরের কাজের মূল্যায়ন করেই পরবর্তী নির্বাচনে বিএনপিকে ভোট দেবে জনগণ: চিফ হুইপ কান্না আর দেবী বন্দনায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা

পাকিস্তানে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১০, আহত ৪৪

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজনপুর জেলার রোঝান তহসিলের সিন্ধু মহাসড়কে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস আইল্যান্ডে ধাক্কা খেয়ে উল্টে গিয়ে ১০ জন নিহত এবং ৪৪ জন আহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২-এর বরাতে এই তথ্য জানিয়েছে পাকিস্তানেই বার্তা সংস্থা ডন।

আহতদের মধ্যে ৩৮ জনকে রাজনপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় চারজনকে ডেরা গাজী খান এবং দুজনকে রহিম ইয়ার খানের শেখ জায়েদ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অগ্নিনির্বাপক ও উদ্ধারকারী দল ১০টি অ্যাম্বুলেন্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়।

পাঞ্জাব জুড়ে প্রতিদিন গড়ে ১ হাজার ৩৫২টি সড়ক দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যুএ হয়। এর আগে গত সোমবারেও মূলতানের বোসান রোডে একটি দ্রুতগামী কার ডিভাইডারে ধাক্কা খেয়ে আগুন ধরে গেলে ২০ থেকে ৩০ বছর বয়সী পাঁচজন তরুণ প্রাণ হারান।

সূত্র: ডন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com