1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
গুরুতর অসুস্থ ভূমিমন্ত্রী মিনু, উন্নত চিকিৎসায় আনা হচ্ছে ঢাকায় পাকিস্তানে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১০, আহত ৪৪ সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের চেষ্টা করছি: তথ্যমন্ত্রী সাভারে শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা ও শিক্ষকের বাড়িতে ভাঙচুর ৭ উইকেটে আফগানদের কাছে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ সৌদির তেলক্ষেত্রে হুতিদের ড্রোন হামলায় নিহত ২ জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ বয়স্কভাতার কথা বলে টিপসই, পরে বৃদ্ধ জানলেন জমি বিক্রি হয়ে গেছে ৫ বছরের কাজের মূল্যায়ন করেই পরবর্তী নির্বাচনে বিএনপিকে ভোট দেবে জনগণ: চিফ হুইপ কান্না আর দেবী বন্দনায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা

সাভারে শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা ও শিক্ষকের বাড়িতে ভাঙচুর

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: রাজধানীর সাভারে ১৩ বছর বয়সী এক শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে একটি মাদ্রাসা ও শিক্ষকের বাড়িতে ভাঙচুর চালিয়েছে এলাকাবাসী। এসময় অভিযুক্ত শিক্ষকের স্ত্রী ও ছেলেকে উদ্ধার করতে গিয়ে জনতার ঘেরাওয়ের মুখে পড়ে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে রাত পৌনে ৯টা পর্যন্ত এ পরিস্থিতি চলে। সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

অভিযুক্ত আব্দুল বারী (৫০) ওই মাদ্রাসার শিক্ষক বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী বলেন, ‘ওই শিক্ষার্থী আজ বিষয়টি তার অভিভাবকদের জানায়। পরে এলাকায় খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা মাদ্রাসা ও শিক্ষকের বাড়িতে ভাঙচুর চালান। পাঁচতলা একটি ভবনে মাদ্রাসা ও শিক্ষকের বাড়ি অবস্থিত।’ এ সময় ভবন থেকে মূল্যবান জিনিসপত্র লুট করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

খবর পেয়ে বিরুলিয়া পুলিশ ফাঁড়ির একটি দল মাদ্রাসায় যায় জানিয়ে ওই ব্যক্তি বলেন, ‘তখন অভিযুক্ত শিক্ষক বাড়িতে না থাকলেও তার স্ত্রী ও ছেলে সেখানে ছিলেন। পুলিশ তাদের উদ্ধার করে থানায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় স্থানীয়রা ভবনটিতে ভাঙচুর শুরু করেন। ফলে পুলিশসহ সেখানে থাকা অন্য ব্যক্তিরাও আটকা পড়েন।’

ওই প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমরাও পুলিশের সঙ্গে ভবনের ভেতরে আটকা পড়েছিলাম।’ পরে সাভার থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক দল ঘটনাস্থলে যায়।

এ বিষয়ে পরিদর্শক মো. মোশাররফ হোসেন বলেন, ‘অভিযুক্ত শিক্ষকের স্ত্রী ও ছেলেকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। তাদের থানায় নেওয়ার পর স্থানীয়রা আবারও বিক্ষুব্ধ হয়ে ওঠেন’।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা বজায় রাখতে ঘটনাস্থলে পুলিশের একাধিক দল মোতায়েন ছিল বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com