1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশে গেলেন প্রধানমন্ত্রী ১১৭ মোবাইল ফোন উদ্ধার, মালিকানা শনাক্তে ডিএমপির আহ্বান সাইবার নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা দেবীরূপে রুমিন ফারহানা, দিলেন সমালোচনার কড়া জবাব মিরপুরে চাঁদাবাজি ও গ্যাং নিয়ন্ত্রণ, ফোর স্টার গ্রুপের ৩ ভাই গ্রেফতার বগুড়ার অবকাঠামো ও যোগাযোগ খাতে হাজার কোটি টাকার পরিকল্পনা সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: পুলিশ সুপার শ্রীবরদীতে ব্রিজের নিচে প্লাস্টিকের ড্রামে মিলল অজ্ঞাত নারীর মরদেহ অটোচালকের বাড়িতে চুরি, ১৯ বছরের যুবক গ্রেপ্তার

মিরপুরে চাঁদাবাজি ও গ্যাং নিয়ন্ত্রণ, ফোর স্টার গ্রুপের ৩ ভাই গ্রেফতার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

রাজধানীর মিরপুরে চাঁদাবাজি, জুট ব্যবসা নিয়ন্ত্রণ, প্লট-ফ্ল্যাট দখল ও কিশোর গ্যাং পরিচালনার অভিযোগে তিন ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের বিকাবদারের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

অভিযুক্ত তিন ভাই হলেন- মো. মেহেদী হাসান ওরফে জয় (৩৯), সানজিম হাসান (২৭) ও মো. অমিত হাসান (২৮)। পুলিশের দাবি, তারা ‘ফোর স্টার গ্রুপ’ নামে পরিচিত স্থানীয় একটি সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট।মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, গ্রেফতার জয় মিরপুরের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মফিজুর রহমান মামুনের হয়ে চাঁদা আদায়, জুট ব্যবসা নিয়ন্ত্রণ, বিভিন্ন প্লট ও ফ্ল্যাট দখল এবং ফুটপাত নিয়ন্ত্রণের কাজে জড়িত বলে অভিযোগ রয়েছে। এছাড়া কিশোর গ্যাং পরিচালনা ও আর্থিক লেনদেনের সঙ্গেও তার সংশ্লিষ্টতার অভিযোগ আছে।

জয়ের মাধ্যমে আদায় করা চাঁদার টাকা বিদেশে পলাতক মামুন, মশিউর রহমান ও জামিলুর রহমান ওরফে জামিলের কাছে পাঠানো হতো। গ্রেফতাররা ওই তিনজনের ভাগনে বলে জানিয়েছে পুলিশ।এছাড়া সানজিমের বিরুদ্ধে সংশ্লিষ্ট গোষ্ঠীর প্রভাব ব্যবহার করে কিশোর গ্যাং পরিচালনা এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯১ নম্বর ওয়ার্ডে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে।

গ্রেফতারদের জিজ্ঞাসাবাদে বিদেশে পলাতক ওই ব্যক্তিদের সঙ্গে নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। মোবাইল ফোনের মাধ্যমে তাদের মধ্যে যোগাযোগ হতো বলে প্রাথমিকভাবে জানা গেছে।গ্রেফতার তিনজনের বিরুদ্ধে মিরপুর থানায় থাকা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার তদন্ত চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com