1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাপানে এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রধানমন্ত্রী ভোটের জন্য নয়, মানুষের ভাগ্য উন্নয়নে রাজনীতি করে বিএনপি: সমাজকল্যাণমন্ত্রী ছাত্রদল নেতা শাকিলকে হত্যা, ডিবি হেফাজতে সংসদ সদস্যের ছেলে বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারেই নিহিত: প্রধানমন্ত্রী নালিতাবাড়ীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে আলোচনা সভা ঝিনাইগাতী সীমান্তে ১৪৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ মুক্তিযোদ্ধাকে দাফনে বাধা, জড়িতদের পরিণতি ভোগ করতে হবে: জাহেদ উর রহমান যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয়: প্রতিমন্ত্রী টুকু

যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয়

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: রাজধানী ঢাকার পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা ও চট্টগ্রামের কিছু অংশে হঠাৎ বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে।মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টা ৪৩ মিনিটের দিকে একযোগে এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন গ্রাহকেরা।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়া ঢাকার এলাকাগুলোর মধ্যে রয়েছে ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিল। এ ছাড়া মগবাজার, বনশ্রী, খিলগাঁও, মালিবাগ, শান্তিনগর ও মধুবাগসহ রাজধানীর আরও কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে।

এছাড়া সচিবালয় ও বাংলাদেশ ব্যাংকসহ গুরুত্বপূর্ণ স্থাপনাও বিদ্যুৎহীন হয়ে পড়ে।পাওয়ার গ্রিড বাংলাদেশ জানিয়েছে, জাতীয় বিদ্যুৎ গ্রিডের পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে। দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল রয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির প্রকৌশলীরা বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন। বিভিন্ন এলাকায় ধাপে ধাপে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের প্রক্রিয়া চলছে।তবে হঠাৎ এ বিদ্যুৎ বিপর্যয়ের সুনির্দিষ্ট কারিগরি কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। কোন গ্রিড বা সঞ্চালন লাইনে ত্রুটি দেখা দিয়েছে, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে কত সময় লাগবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।

দুপুরে বিদ্যুৎ বিভাগ জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা ও চট্টগ্রামের কিছু অংশে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ পুনর্বহালের কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে অধিকাংশ জায়গায় বিদ্যুৎ সংযোগ পুনর্বহাল করা হয়েছে। বাকি অংশেও স্বল্পসময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে মর্মে আশা করা যাচ্ছে। সম্মানিত গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com