1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাপানে এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রধানমন্ত্রী ভোটের জন্য নয়, মানুষের ভাগ্য উন্নয়নে রাজনীতি করে বিএনপি: সমাজকল্যাণমন্ত্রী ছাত্রদল নেতা শাকিলকে হত্যা, ডিবি হেফাজতে সংসদ সদস্যের ছেলে বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারেই নিহিত: প্রধানমন্ত্রী নালিতাবাড়ীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে আলোচনা সভা ঝিনাইগাতী সীমান্তে ১৪৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ মুক্তিযোদ্ধাকে দাফনে বাধা, জড়িতদের পরিণতি ভোগ করতে হবে: জাহেদ উর রহমান যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয়: প্রতিমন্ত্রী টুকু

ঝিনাইগাতী সীমান্তে ১৪৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

ঝিনাইগাতী, শেরপুর: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নকশী সীমান্তের ছোট হালচাটি পাহাড়ি এলাকা থেকে মালিকবিহীন ১৪৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোররাতে ৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের নকশী কোম্পানির ইনচার্জ সুবেদার আব্দুল লতিফের নেতৃত্বে বিজিবির একটি টহল দল কাংশা ইউনিয়নের ছোট হালচাটি এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় পার্শ্ববর্তী ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

নকশী বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল লতিফ মঙ্গলবার দুপুরে জানান, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা সিরাপের বোতলগুলো ফেলে পালিয়ে যায়। পরে সেগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার করা ১৪৭ বোতল ইস্কাফ সিরাপের আনুমানিক জব্দমূল্য ৫৮ হাজার ৮০০ টাকা। আইনগত প্রক্রিয়া শেষে উদ্ধার করা সিরাপ যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজিদ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সিরাপ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com