1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা ৭৩ কোটি টাকার মাদক ধ্বংস

নালিতাবাড়ীতে পানিতে নিখোঁজের বারো ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে পানির স্রোতে ভেসে নিখোঁজের প্রায় বারো ঘণ্টা পর দশ মাস বয়সী শিশু সুমাইয়ার লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার রাতে নিখোঁজের পর আজ মঙ্গলবার (৪ আগস্ট) সকালে পিপুলেশ্বর গ্রামের একটি খাল থেকে লাশটি উদ্ধার করে এলাকাবাসী।
স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতে পিপুলেশ্বর গ্রামের রুবেল মিয়ার স্ত্রী দশ মাস বয়সী কন্যা শিশু সুমাইয়াকে কোলে নিয়ে নিজ বাড়ি থেকে অন্য বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তার অংশে থাকা পানির স্রোত অতিক্রম করার সময় স্রোতের টানে উভয়ে ভেসে যায়। এসময় মা তীরে উঠতে পারলেও শিশু সুমাইয়া নিখোঁজ হয়। রাতে খোঁজাখুঁজি করে না পেলেও মঙ্গলবার সকাল দশটার দিকে প্রায় বারো ঘণ্টা পর কিছুটা ভাটিতে খালের পানিতে সুমাইয়ার লাশ ভেসে উঠে। এ বিষয়ে নালিতাবাড়ী থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com