1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা ৭৩ কোটি টাকার মাদক ধ্বংস

নালিতাবাড়ী শহরের সব ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন কার্যক্রম উদ্বোধন করলেন মেয়রপ্রার্থী জাহাঙ্গীর

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০

(শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী পৌর শহর এলাকায় থাকা সবধরণের ধর্মীয় প্রতিষ্ঠানে ফলজ ও ওষুধি বৃক্ষ রোপন উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে উপজেলা যুব লীগের আহবায়ক ও আসন্ন পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হাজী জাহাঙ্গীর আলম এ কার্যক্রম উদ্বোধন করেন।
মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনামতে স্থানীয় সাংসদ বেগম মতিয়া চৌধুরীর পরামর্শক্রমে বিকেলে গড়কান্দা এতিমখানাপ্রাঙ্গনে নিম গাছের চারা রোপন করার মাধ্যমে বৃক্ষ রোপন উদ্বোধনের সময় গড়কান্দা এতিমখানা ও হাফেজিয়া মাদরাসার শিক্ষক হাফেজ মোজাম্মেল হক, নালিতাবাড়ী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সামেদুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, প্রেসক্লাব নালিতাবাড়ীর সদস্য সচিব মুঞ্জুরুল আহসান, সাংবাদিক মুক্তার হোসেন, আজিনুর রহমান, উপজেলা মৎসজীবি লীগের যুগ্মআহবায়ক হারুণ-অর-রশিদ, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক ফায়সাল সরকার, সদস্য পবন সাহাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শহরের ৪২টি মসজিদ, একটি এতিমখানা, কয়েকটি মাদরাসা ও মন্দিরপ্রাঙ্গনে পর্যায়ক্রমে ফলজ ও ওষুধি বৃক্ষরোপন করবেন মেয়র প্রার্থী হাজী জাহাঙ্গীর আলম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com