1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন খুবই শান্তিপূর্ণ হচ্ছে: রিজভী পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে: আমিনুল হক পুলিশকে মানুষের হৃদয় জয় করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: জাল ভোট দিতে এসে আটক ৩ ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ ভোট সুষ্ঠু হলে ফলাফল যাই হোক মেনে নেব: দেলোয়ার হোসেন মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ২৭২ রানেই অলআউট বাংলাদেশ, ওয়ারিক্যানের ৫ উইকেট ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী বিমানবাহিনীর চাকরিচ্যুত কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার

ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

ঢাকা:  মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর ব্যস্ততম মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কয়েকটি পোশাক কারখানার কয়েকশ শ্রমিক। এর ফলে গুরুত্বপূর্ণ ওই চত্বর ও এর আশপাশের সড়কগুলোতে সব ধরনের যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে বিভিন্ন কারখানার শ্রমিকেরা জড়ো হয়ে মিরপুর-১০ গোলচত্বরের মূল সড়কে অবস্থান নেন।

পল্লবী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাজিয়া আফরোজ জানান, সকাল সাড়ে নয়টার দিক থেকে বেশ কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা গোলচত্বরে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। তবে তাৎক্ষণিকভাবে বিক্ষোভকারী শ্রমিকেরা সুনির্দিষ্ট কোন কোন কারখানার, তা নিশ্চিত করা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিভিন্ন কারখানার কয়েকশ শ্রমিক বেতন বৃদ্ধির দাবিতে স্লোগান দিতে দিতে মিরপুর-১০ নম্বর মোড়ে এসে জড়ো হন। একপর্যায়ে তারা গোলচত্বরের চারপাশের রাস্তা আটকে বিক্ষোভ শুরু করলে যান চলাচল পুরোপুরি থমকে যায়। অফিসগামী যাত্রী, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ তীব্র ভোগান্তিতে পড়েন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পদক্ষেপ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার বলেন, মাসিক বেতন ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়েছেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জনদুর্ভোগ লাঘবে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

এদিকে মিরপুর ট্রাফিক ডিভিশনের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক সতর্কবার্তায় জানানো হয়, পোশাক শ্রমিকদের আন্দোলনের কারণে মিরপুর-১০ নম্বর গোলচত্বর ও সংলগ্ন এলাকাগুলোতে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হচ্ছে। জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট রুটের যাত্রীদের বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com