1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে ব্রিজ উদ্বোধন করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন খুবই শান্তিপূর্ণ হচ্ছে: রিজভী পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে: আমিনুল হক পুলিশকে মানুষের হৃদয় জয় করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: জাল ভোট দিতে এসে আটক ৩ ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ ভোট সুষ্ঠু হলে ফলাফল যাই হোক মেনে নেব: দেলোয়ার হোসেন মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ২৭২ রানেই অলআউট বাংলাদেশ, ওয়ারিক্যানের ৫ উইকেট ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন খুবই শান্তিপূর্ণ হচ্ছে: রিজভী

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে কেন্দ্র দখল, ভোট জালিয়াতি কিংবা হানাহানির অভিযোগ ছাড়াই খুবই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, আমরা সকাল থেকে দেখছি চমৎকার ও শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দিচ্ছে। সন্তোষজনক ভোটার উপস্থিতি ও সুষ্ঠু পরিবেশে ভোট হওয়ায় নির্বাচন নিয়ে আশাবাদী দলটি।

নির্বাচন ঘিরে কৃত্রিমভাবে অভিযোগ তৈরি না করতে বিরোধী দলের প্রতিও আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

এদিকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নানা অনিয়ম অভিযোগ তুলে ধরতে বিকাল ৩টায় মগবাজারের কেন্দ্রীয় অফিসে ব্রিফিং করবে বলে গণমাধ্যমকে জানিয়েছে জামায়াতে ইসলামী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com