
বাংলার কাগজ ডেস্ক: শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে পূর্বনির্ধারিত ৭ দিনব্যাপী ‘জাতীয় যুব মেলা’ অনুষ্ঠিত হচ্ছে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, ‘গণপূর্ত মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় যুব মেলা স্থগিত করা হয়েছে। তবে সারা দেশের সকল জেলা উপজেলায় যুব মেলা অনুষ্ঠিত হবে।’
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, প্রতিমন্ত্রী বলেন, মেলাটি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন নির্ধারিত স্থানে আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস থাকায় ওই স্থানে সব মেলা স্থগিত ঘোষণা করা হয়েছে। এ কারণে আমাদের এখানে জাতীয় পর্যায়ের মেলাটি আপাতত স্থগিত করা হয়েছে। তবে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় মেলা অনুষ্ঠিত হবে।
মেলা স্থগিতের নির্দিষ্ট কোনো কারণ জানানো হয়েছে কি না? প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, এ বিষয়ে গণপূর্ত মন্ত্রণালয় থেকে আজ সকালে আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে।
ওই চিঠির পরিপ্রেক্ষিতে নির্ধারিত স্থানে সব মেলা স্থগিত করা হয়েছে। তবে এর নির্দিষ্ট কোনো কারণ চিঠিতে উল্লেখ করা হয়নি।