1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শুধু একটি নয়, ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির: সিইসি বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ অভিযানে জব্দ ইলিশ মাদরাসায় না দিয়ে বাড়ি নিয়ে গেলেন শিক্ষক ইউনিক্লোকে বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর শেরপুরে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রবাসী নিহত, আহত ৪ ‘ব্যাগ দে, নাইলে গুলি’ – প্রবাসীর স্ত্রীর ২৫ লাখ টাকা ছিনতাই নিশোর সঙ্গে নয়, ভিকির ‘খলনায়ক’-এ অন্য চমক নিয়ে আসছেন মেহজাবীন শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে প্রবাসী নিহত নেতানিয়াহু ও বিরোধী জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

  • আপডেট টাইম :: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

রংপুর: রংপুরে মিঠাপুকুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের বেশ কয়েকজন যাত্রী।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ৬টার দিকে উপজেলার বৈরাগীগঞ্জ এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানান, ফজরের নামাজের পর বৈরাগীগঞ্জ শাহ আমানত পেট্রোল পাম্পের উল্টো দিকের মাজার মসজিদের সামনে মাটিভর্তি একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। সকাল ৬টার দিকে ঢাকা থেকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীগামী খান এন্টারপ্রাইজ নামে একটি বাস ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর যৌথ সহযোগিতায় বাস থেকে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আরও দুজন মারা গেছেন।

বড়দরগা হাইওয়ে থানার ওসি মোয়াজ্জেম উদ্দিন বলেন, ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, দুর্ঘটনায় সড়কে যানচলাচল বিঘ্ন ঘটলেও আধা ঘণ্টা পরই স্বাভাবিক করা হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com