
শ্রীবরদী, শেরপুর: ‘দক্ষ যুবক গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগানে শেরপুরের শ্রীবরদীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়। দুপুরে উপজেলা পরিষদ চত্বরে র্যালির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল বাশার, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সদস্যসচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফজলুল হক চৌধুরী অকুল, পৌর বিএনপির সদস্যসচিব এস এম সোহান ও যুব কাউন্সিলর সদস্য আশরাফুল ইসলাম।
এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, প্রশিক্ষিত যুবক-যুবতী ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে সাত দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।