1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মানুষ আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, ৭২ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের নকলায় জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় সফল দুই হাফেজকে গ্রামবাসীর সংবর্ধনা মানবিক সহায়তায় অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক তল্লাশির সময় ভূয়া ভেবে ২ পুলিশ সদস্যকে তুলে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা জামালপুরে তিন ঘণ্টা নারিকেল গাছে আটকে থাকল কিশোর! নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে ট্রাম্পের বৈঠ, ইরানে সামরিক অভিযানের সিদ্ধান্ত শিগগিরই নিশ্চিন্তপুর মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগ শেরপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন

ইকবাল সোবহান চৌধুরীকে হত‍্যা মামলায় গ্রেপ্তার দেখালো ডিবি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও টেলিভিশন চ্যানেল ডিবিসির সাবেক চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে যাত্রাবাড়ী থানার বৈষম্যবিরোধী হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, ইকবাল সোবহান চৌধুরীকে যাত্রাবাড়ী থানার বৈষম্যবিরোধী হত্যা মামলায় (মামলা নম্বর ২৩) গ্রেপ্তার দেখানো হয়েছে। যাত্রাবাড়ী থানার ২৬ আগস্ট ২০২৪ তারিখের একটি হত্যা মামলা দায়ের হয়। সে মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এদিকে ডিবিসি নিউজের অন্য সাংবাদিক রাজিব ঘোষকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে কিনা সে বিষয়টি তিনি অস্বীকার করেন এবং তাকে ডিবিতে আনা হয়নি বলে জানান তিনি।

তবে ডিবি সূত্রে জানা যায়, মুচলেকা দিয়ে কিছুক্ষণের মধ্যে ছাড়া পাচ্ছেন রাজিব ঘোষ।

এর আগে বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে অবস্থিত টেলিভিশন চ্যানেল ডিবিসির কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি কার্যালয়ে হেফাজতে নেয় ডিবি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com