1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মানুষ আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, ৭২ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের নকলায় জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় সফল দুই হাফেজকে গ্রামবাসীর সংবর্ধনা মানবিক সহায়তায় অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক তল্লাশির সময় ভূয়া ভেবে ২ পুলিশ সদস্যকে তুলে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা জামালপুরে তিন ঘণ্টা নারিকেল গাছে আটকে থাকল কিশোর! নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে ট্রাম্পের বৈঠ, ইরানে সামরিক অভিযানের সিদ্ধান্ত শিগগিরই নিশ্চিন্তপুর মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগ শেরপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন

মানবিক সহায়তায় অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক

  • আপডেট টাইম :: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

শেরপুর: মানবিকতা ও সহমর্মিতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে অসহায় শিশু জান্নাত ও তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। শিশুটির মুখে হাসি ফোটানোর পাশাপাশি পরিবারের আবাসন সংকট সমাধানে ঘর নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে শিশু জান্নাত তার মায়ের সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ের বারান্দায় বসে ছিল। বিষয়টি নজরে আসার পর জেলা প্রশাসক শিশুটির সঙ্গে কথা বলেন এবং তাদের পারিবারিক পরিস্থিতির খোঁজখবর নেন। খুব সকালে না খেয়ে বাড়ি থেকে বের হওয়া শিশুটির প্রতি মমত্ববোধ থেকে তিনি খাবার ও নতুন পোশাক কিনে দেন।

এ সময় জান্নাতের পরিবারের আবাসন সংকটের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন জেলা প্রশাসক। অসহায় পরিবারটির দুর্দশা লাঘবে একটি ঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

জেলা প্রশাসকের এ উদ্যোগে ফুটে উঠেছে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের প্রতি মানবিক দায়বদ্ধতা এবং প্রশাসনের জনকল্যাণমূলক ভূমিকা। সামান্য সহায়তা ও আন্তরিকতার মাধ্যমে অসহায় মানুষের জীবনে যে আশার আলো ছড়ানো যায়, এ ঘটনা তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়াতে জেলা প্রশাসন, শেরপুরের এ উদ্যোগ প্রশংসনীয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com