1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মানুষ আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, ৭২ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের নকলায় জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় সফল দুই হাফেজকে গ্রামবাসীর সংবর্ধনা মানবিক সহায়তায় অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক তল্লাশির সময় ভূয়া ভেবে ২ পুলিশ সদস্যকে তুলে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা জামালপুরে তিন ঘণ্টা নারিকেল গাছে আটকে থাকল কিশোর! নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে ট্রাম্পের বৈঠ, ইরানে সামরিক অভিযানের সিদ্ধান্ত শিগগিরই নিশ্চিন্তপুর মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগ শেরপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন

নকলায় জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় সফল দুই হাফেজকে গ্রামবাসীর সংবর্ধনা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

নকলা, শেরপুর: আল হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ‘জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৬’-এ দেশসেরা হাফেজদের তালিকায় স্থান করে নিয়ে শেরপুরের নকলা উপজেলার সুনাম উজ্জ্বল করেছেন দুই কৃতি শিক্ষার্থী। এই সাফল্যে পৌরসভাধীন কলাপাড়া নূরানীয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার পক্ষ থেকে এবং এলাকাবাসীর উদ্যোগে ওই দুই শিক্ষার্থীকে জমকালো সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।

​বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে উপজেলার কলাপাড়া চেরুর বাজারে গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এই সম্মাননা জানানো হয়।

​সংবর্ধিত কৃতি শিক্ষার্থীরা হলেন জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় সারা দেশের প্রতিযোগীদের মধ্যে সেরা ১০ম স্থান অর্জনকারী মুহাম্মদ সা’দ আহমাদ এবং ২১তম স্থান অর্জনকারী মুহাম্মদ রবিউল ইসলাম। উভয়েই স্থানীয় কলাপাড়া নূরানীয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার ছাত্র।

কলাপাড়া নূরানীয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন ময়নার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ মোহাম্মদ শহিদুল আলম।

অনুষ্ঠানে বক্তব্য দেন মাদরাসার উপদেষ্টা প্রকৌশলী খাইরুল আলম আজাদ, মাওলানা লুৎফর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মনোয়ার হোসেন শাহাদাত, যুবদল নেতা দেওয়ান গোলাম মামুন, মাদরাসার সহসভাপতি আনিসুর রহমান, মুহতামিম হাফেজ মাওলানা হাবিবুর রহমান, কলাপাড়া বড় জামে মসজিদের খতিব মাওলানা ফখরুল আলম এবং তালীমুন নাজাত মহিলা মাদরাসার মুহতামিম মুফতি আবু হানিফা প্রমুখ।

বক্তারা বলেন, জাতীয় পর্যায়ের হিফজুল কুরআন প্রতিযোগিতায় এমন গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন কলাপাড়া গ্রাম, মাদরাসা ও নকলা উপজেলার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। শিক্ষার্থীদের এ অর্জন ভবিষ্যৎ প্রজন্মকে পবিত্র কুরআন শিক্ষায় উদ্বুদ্ধ করবে। তাঁরা কৃতী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং তাদের এই অর্জন আগামী দিনে এলাকার অন্যান্য শিক্ষার্থী ও তরুণদের পবিত্র কুরআন হিফজ ও দ্বীনি শিক্ষার প্রতি আরও বেশি আগ্রহী ও অনুপ্রাণিত করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ভেক্সন ফিড ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আল আমিন সুমন, প্রেসক্লাব নকলার সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষপর্বে লিম এগ্রোভেট, ভেক্সন ফিড ইন্ডাস্ট্রিজ ও সাত ভাই পোল্ট্রি অ্যান্ড ফিশ ফিডের পক্ষ থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, বাইসাইকেলসহ বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়। এ ছাড়া গ্রামের বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকেও শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। পরে দেশ ও জাতির সার্বিক কল্যাণ, সমৃদ্ধি এবং মঙ্গল কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com