1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মানুষ আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, ৭২ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের নকলায় জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় সফল দুই হাফেজকে গ্রামবাসীর সংবর্ধনা মানবিক সহায়তায় অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক তল্লাশির সময় ভূয়া ভেবে ২ পুলিশ সদস্যকে তুলে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা জামালপুরে তিন ঘণ্টা নারিকেল গাছে আটকে থাকল কিশোর! নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে ট্রাম্পের বৈঠ, ইরানে সামরিক অভিযানের সিদ্ধান্ত শিগগিরই নিশ্চিন্তপুর মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগ শেরপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন

জামালপুরে তিন ঘণ্টা নারিকেল গাছে আটকে থাকল কিশোর!

  • আপডেট টাইম :: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

জামালপুর: জামালপুরে ডাব পাড়তে নারিকেল গাছে উঠে আটকে পড়েন এক কিশোর। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় নিরাপদে নিচে নেমে আসে ওই কিশোর। বৃহস্পতিবার রাতে শহরের টিক্কাপট্টি এলাকায় জিন্নাত মুক্তারের বাড়ির আঙিনায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে জামালপুর শহরের জিন্নাত মুক্তারের বাড়ির আঙ্গিনা ফাঁকা পেয়ে পার্শ্ববর্তী শেরপুর জেলার এক কিশোর (১৪) ডাব চুরি করতে নারিকেল গাছে উঠে। এ সময় শব্দ পেয়ে বাড়ির লোকজন চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে। লোকজনের উপস্থিতি টের পেয়ে ভয়ে নাড়িকেল গাছের ওপরেই বসে থাকে কিশোরটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। এ সময় ওই কিশোরকে নিরাপদে নিচে নামিয়ে আনতে চেষ্টা করা হয়, কিন্তু ভীত কিশোর কোনভাবেই গাছ থেকে নামছিলোনা। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর রাত ১২টার দিকে স্বজন ও স্থানীয়রা তাকে আশ্বস্ত করলে ধীরে ধীরে গাছ থেকে নিচে নেমে আসে কিশোর মমতাজ। পরে কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই তাকে উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, চুরি করতে এসে চোর গাছে আটকা পড়েছে এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি, ভয়ে ছেলেটি প্রথমে নামছিলোনা, পরে সবার সম্বিলিত চেষ্টায় ছেলেটাকে গাছ থেকে নিরাপদে নামিয়ে আনা হয়। পরে তাকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com