1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না : হুমায়ুন কবির নারীর সক্ষমতা ও স্বাবলম্বীতাই হবে আগামীর অর্থনৈতিক ভিত্তি: ডা. জুবাইদা রহমান টিনের চালা কেটে সুপারশপে চুরি, ৪ লাখ টাকার মালপত্র লুট মানিকগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খানজাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী সারাদেশে দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলবে: দুদক চেয়ারম্যান ‘ফ্যাসিবাদ দমনে জামায়াত-এনসিপিকে আর কখনোই পাশে পাওয়া যাবে না’ শেরপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলো ৩ শতাধিক রোগী মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

মহিষ ডাকাতি ও মাছ ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৪ নেতাকে বহিষ্কার করল ছাত্রদল

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

মৌলভীবাজার: মৌলভীবাজার সদর উপজেলায় পিকআপসহ মহিষ ডাকাতি এবং জেলার কুলাউড়ায় মাছ ও নগদ টাকা ছিনতাই পৃথক দুটি ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রদলের ৪ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার জেলা শাখা তাদের প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দিয়েছে।

বুধবার (৪ নভেম্বর) রাতে জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক মো. রাকিব আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।লাইভ টিভি অ্যাপ

বহিষ্কৃত নেতারা হলেন- কুলাউড়া পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ইমাদ উদ্দিন রাজ, কুলাউড়া পৌর শাখার সদস্য সুজন আরিয়ান, কুলাউড়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান খান এবং সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম অভি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের দায়িত্বশীল পদে আসন থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া ও সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একই সঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেয়া হয়েছে।

গত ১৯ অক্টোবর মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের রায়শ্রী এলাকায় পুলিশ পরিচয়ে মহিষবাহী পিকআপ ডাকাতির ঘটনায় সদর থানা পুলিশ অভিযান চালিয়ে চাঁদনীঘাট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম অভিসহ ৫ জনকে গ্রেপ্তার করে। এছাড়া গত ১ নভেম্বর কুলাউড়ার কৌলা এলাকায় দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে একটি মিনি ট্রাক থেকে মাছ ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় কুলাউড়া পৌর ও কলেজ শাখার তিন ছাত্রদল নেতাকে আসামি করা হয়। এসব অপরাধমূলক কর্মকাণ্ডে ছাত্রদল নেতাদের নাম জড়িত থাকায় এবং গ্রেপ্তারের পর দেশজুড়ে আলোচনা শুরু হলে জেলা ছাত্রদল এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com