1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ফ্যাসিবাদ দমনে জামায়াত-এনসিপিকে আর কখনোই পাশে পাওয়া যাবে না’ শেরপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলো ৩ শতাধিক রোগী মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি প্রেমের টানে ঘর ছাড়লেন তরুণী, দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী তাসকিন-হাসানের তোপে ১৪ রানে ২ উইকেট শেষ ওয়েস্ট ইন্ডিজের টস জিতে ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ একাদশে দুই পরিবর্তন

প্রেমের টানে ঘর ছাড়লেন তরুণী, দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

সুনামগঞ্জের দিরাইয়ে এক তরুণ-তরুণীর প্রেম ও বিয়ের ঘটনাকে কেন্দ্র করে মাটিয়াপুর ও হলিমপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার করিমপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মাটিয়াপুর গ্রামের এক তরুণের সঙ্গে হলিমপুর গ্রামের এক তরুণীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। মঙ্গলবার রাতে ওই তরুণের সঙ্গে বাড়ি ছাড়েন তরুণী। পরে কাজির মাধ্যমে ধর্মীয় বিধান অনুযায়ী তারা বিয়ে করেন।

তবে মেয়ের পরিবারের অভিযোগ, তাদের মেয়েকে ফুসলিয়ে নিয়ে গেছেন ওই তরুণ। অন্যদিকে ছেলের পরিবারের দাবি, কোনো জোরজবরদস্তি বা প্রলোভন নয়, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের সূত্র ধরেই নিজের ইচ্ছায় প্রেমিকের সঙ্গে চলে গেছেন তরুণী।

বিয়ের বিষয়টি জানাতে এবং ২ পরিবারের মধ্যে সমঝোতার উদ্দেশ্যে রাতেই ছেলের পক্ষের লোকজন মেয়ের বাড়িতে যান। এ সময় উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মেয়ের পরিবারের লোকজন ছেলের আত্মীয়-স্বজনদের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এর জেরে বুধবার দুপুরে উভয়পক্ষের লোকজন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com