
ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে অভিযান চালিয়ে ১১ লাখ ৬ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় তৈরি পোশাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানায়, বুধবার (৪ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর হলদিগ্রাম ক্যাম্পের সদস্যরা ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া এলাকায় অভিযান চালান। এ সময় চোরাকারবারিদের পাচারের চেষ্টা করা বিপুল পরিমাণ ভারতীয় তৈরি পোশাক আটক করা হয়। জব্দ করা পোশাকের সিজার মূল্য ১১ লাখ ৬ হাজার ৫০০ টাকা।
৩৯ বিজিবি জানায়, ময়মনসিংহ ও শেরপুর সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে তাদের অব্যাহত রয়েছে।