
নালিতাবাড়ী (শেরপুর) : বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও ব্লাস্ট রোগপ্রতিরোধী বিনাধান ২৭ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে উপজেলার ডহরিয়াপাড়া গ্রামে বিনা নালিতাবাড়ী উপকেন্দ্র এ মাঠ দিবসের আয়োজন করে।
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বৈজ্ঞানিক কর্মকর্তা মশিউর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনার উদ্ভিদ প্রজনন বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান ড. ফাহমিনা ইয়াসমিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান ও বিনার উদ্ভিদ প্রজনন বিভাগের ঊর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোসা. সিফাতে রাব্বানা খানম।
মাঠ দিবসে স্থানীয় কৃষক-কৃষাণীসহ কৃষি বিভাগের অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসময় কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে বিনা উদ্ভাবিত ধানবীজ প্রদান করা হয়।