1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ফ্যাসিবাদ দমনে জামায়াত-এনসিপিকে আর কখনোই পাশে পাওয়া যাবে না’ শেরপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলো ৩ শতাধিক রোগী মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি প্রেমের টানে ঘর ছাড়লেন তরুণী, দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী তাসকিন-হাসানের তোপে ১৪ রানে ২ উইকেট শেষ ওয়েস্ট ইন্ডিজের টস জিতে ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ একাদশে দুই পরিবর্তন

তাসকিন-হাসানের তোপে ১৪ রানে ২ উইকেট শেষ ওয়েস্ট ইন্ডিজের

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

স্পোর্টস ডেস্ক: সিলেট টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজ শুরুতেই তোপের মুখে। বাংলাদেশকে সকাল সকাল উইকেট এনে দিলেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। ইনিংসের ৬ ওভার শেষ হওয়ার আগেই ২ উইকেট হারাল ক্যারিবীয়রা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিলেটে সিরিজ হার ঠেকাতে মাঠে নামা বাংলাদেশ একাদশে এনেছে দুটি পরিবর্তন। মুমিনুল হক কনকাশনজনিত কারণে বাদ পড়েছেন। তার জায়গায় চোট কাটিয়ে ফিরেছেন মুশফিকুর রহিম। অন্যদিকে, বাঁহাতি পেসার শরিফুল ইসলামের জায়গা নিয়েছেন আরেক পেসার তাসকিন আহমেদ।

সকালের সেশনে প্রথম ব্রেকথ্রু তাসকিনই এনে দিয়েছেন। উপড়ে ফেলেছেন ব্রেন্ডন কিংয়ের স্টাম্প। তাসকিনের ফুল লেন্থের বল ভেতরের দিকে সুইং করে পিচ করে। বল মিড উইকেটের দিকে ফ্লিক করার চেষ্টা করে পরাস্ত হন কিং। তাতেই উইকেট ছত্রখান।

১৪ রানে প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। কিং ফেরেন ৯ রান করে।

পরের ওভারে জাদু দেখান হাসান মাহমুদ। অফ স্টাম্পের বাইরে করা হাসানের ব্যাক অফ লেন্থের ডেলিভারি ছেড়ে দিয়েছিলেন কাভেম হজ। কিন্তু পিচে পড়ে বল স্কিড করে সরাসরি আঘাত হেনেছে মিডল স্টাম্পের মাথায়। ১৪ রানে ২ উইকেট হারায় ক্যারিবীয়রা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com