1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল

নকলায় জুয়ার টাকা নিয়ে দ্বন্দ্বে মারধরে ফল বিক্রেতা নিহত : আটক ৪

  • আপডেট টাইম :: বুধবার, ৫ আগস্ট, ২০২০

শফিউল আলম লাভলু, স্টাফ রিপোর্টার : শেরপুরের নকলায় জুয়া খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বুধবার (৫ আগস্ট) ভোররাতে ইজ্জত আলী (৩৫) নামে এক মৌসুমী ফল বিক্রেতা নিহত হয়েছে। নিহতের বাড়ি উপজেলার নারায়নখোলা বেপারীপাড়া গ্রামে। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে ওই এলাকার সোহাগ মিয়া (২৪), হাসেম আলী (৩৫), মাজু (৩২) ও ইসলাম (৩৫) কে আটক করেছে পুলিশ।
সূত্র জানায়, বুধবার ভোররাত চারটায় মৌসুমী ফল বিক্রেতা ইজ্জত আলীকে সোহাগ মিয়ার ফোন পেয়ে ৫০ হাজার টাকা নিয়ে ফলের চালান আনার জন্য ময়মনসিংহের উদ্যেশে ঘর থেকে বের হয়। কিছুক্ষণ পর মাজু ও হাসেম আহত অবস্থায় ইজ্জত আলীকে বাড়িতে দিয়ে পালিয়ে যায়। এর কিছুক্ষণ পর ইজ্জত আলী মারা যায়।
স্থানীয় সূত্র জানায়, রাতে জুয়া খেলার টাকা নিয়ে তাদের মধ্যে ঝগড়া ও মারপিটের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, ওই মারপিটের কারনেই ইজ্জত আলীর মৃত্যু হয়েছে।
এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ বলেন, এ ঘটনায় ৪জনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com