1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে জয় বাংলা স্লোগান দিয়ে পাঁচজন গ্রেপ্তার নকলায় অসহায় হালেমনের পাশে জেলা প্রশাসন শেরপুরে ব্যবসায়ী সমাবেশ, পারস্পরিক সহযোগিতার আহ্বান বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলা, লক্ষ্ণীপুর থেকে প্রধান আসামি গ্রেফতার ঝিনাইগাতীতে মসজিদ কমিটি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতার মৃত্যু রাজধানীর নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সেই আস্তানায় পড়ে আছে ৩ মরদেহ মাদকবিরোধী তল্লাসীর নামে টাকা ছিনতাই

মোবাইল ফোনে উচ্চস্বরে গান বাজানো নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২০

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মোবাইল ফোনে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২০ জন আহত হয়েছে। বৃহষ্পতিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে ধরমন্ডল গ্রামের ইয়াসিন প্রতিবেশীর বাড়ির সামনে দিয়ে মোবাইলে লাউডস্পিকারে উচ্চ স্বরে গান বাজিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় প্রতিবেশী বাবলা এতে বাঁধা দেয়। এ নিয়ে দুজনের মাঝে তর্কবিতর্কের এক পর্যায়ে হাতাহাতি হয়।

এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেয়া হয়েছে।

নাসিরনগর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব আলম জানান, মোবাইলে লাউডস্পিকারে গান বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com