
শেরপুর : শেরপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলায় পলাতক প্রধান আসামি আনোয়ার হোসেন রানাকে (২৩) গ্রেফতার করেছে র্যাব।
গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৭টা ৫০ মিনিটের দিকে লক্ষ্ণীপুর জেলার রামগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪-এর জামালপুর ক্যাম্প ও র্যাব-১১-এর লক্ষ্ণীপুর ক্যাম্পের যৌথ দল এ অভিযান পরিচালনা করে।
মামলার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ১৬ বছর বয়সী কিশোরীর সঙ্গে মোবাইল ফোনে পরিচয়ের পর প্রেমের সম্পর্ক গড়ে তোলেন আনোয়ার। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ২০২৫ সালের ২৩ ডিসেম্বর তাকে শেরপুর শহরের একটি বাসায় নিয়ে ভুয়া কাজীর মাধ্যমে বিয়ের নাটক করে। এরপর স্বামী-স্ত্রীর পরিচয়ে দীর্ঘদিন মেলামেশার একপর্যায়ে ওই কিশোরী সাত মাসের অন্তঃসত্ত¡া হয়ে পড়ে। পরে কাবিননামা চাইলে টালবাহানা এবং একপর্যায়ে তিন লাখ টাকা যৌতুক দাবি করে আসামি। টাকা দিতে অস্বীকৃতি জানালে বিয়ে অস্বীকার করে সে চলে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে গত ৩০ অক্টোবর শেরপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।