
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে শেরপুরের নকলা উপজেলার অসহায় নারী হালেমনের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন।
শুক্রবার (৬ নভেম্বর) জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের পক্ষ থেকে তাকে শুকনো খাবার ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
উপজেলার শিববাড়ি বাজারসংলগ্ন ওই মহিলার জরাজীর্ণ ঘরে নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলম নিজে গিয়ে সহায়তা পৌঁছে দেন।
জানা গেছে, হালেমন সরকারি বয়স্ক ভাতা পান। অন্যের জমিতে অবস্থিত তার ঘরটি খুবই জরাজীর্ণ অবস্থায় রয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জমির মালিকের সঙ্গে কথা বলে পরবর্তী সময়ে ঘরটি মেরামতের ব্যবস্থা করা হবে।