1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে জয় বাংলা স্লোগান দিয়ে পাঁচজন গ্রেপ্তার নকলায় অসহায় হালেমনের পাশে জেলা প্রশাসন শেরপুরে ব্যবসায়ী সমাবেশ, পারস্পরিক সহযোগিতার আহ্বান বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলা, লক্ষ্ণীপুর থেকে প্রধান আসামি গ্রেফতার ঝিনাইগাতীতে মসজিদ কমিটি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতার মৃত্যু রাজধানীর নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের সেই আস্তানায় পড়ে আছে ৩ মরদেহ মাদকবিরোধী তল্লাসীর নামে টাকা ছিনতাই

শেরপুরে ব্যবসায়ী সমাবেশ, পারস্পরিক সহযোগিতার আহ্বান

  • আপডেট টাইম :: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

আসিফ আমানুল্লাহ , স্টাফ রিপোর্টার: ব্যবসায়িক উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ব্যবসার পরিধি সম্প্রসারণের আহ্বানের মধ্য দিয়ে শেরপুরে ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (আইবিডব্লিউএফ) জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে জেলার পাঁচ উপজেলার তিন শতাধিক ব্যবসায়ী অংশ নেন।

শুক্রবার (৬ নভেম্বর) শহরের মাধবপুর এলাকার শেরপুর উৎসব কমিউনিটি সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন আইবিডব্লিউএফের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির ট্রেজারার মো. হুমায়ুন কবীর পাটোয়ারী, ময়মনসিংহ বিভাগীয় সভাপতি শামসুদ্দোহা মাসুম, মো. ফজলে আজীম পারভেজ, শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. গোলাম কিবরিয়া ডিপি।

সমাবেশে শেরপুর সদর, নালিতাবাড়ী, নকলা, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার ব্যবসায়ীরা অংশ নেন।

তারা নিজ নিজ ব্যবসার অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি ব্যবসা পরিচালনায় নানা প্রতিবন্ধকতা, সম্ভাবনা ও নতুন উদ্যোগ গ্রহণের বিষয়ে মতবিনিময় করেন।

বক্তারা বলেন, ব্যবসায়িক উন্নয়ন ও সফলতার জন্য পারস্পরিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় এবং সঠিক পরিকল্পনার বিকল্প নেই। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রমকে আরও গতিশীল ও সম্প্রসারিত করা সম্ভব। এ জন্য ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার সম্পর্ক জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

সমাবেশে অংশ নেওয়া ব্যবসায়ীরা জানান, এ ধরনের আয়োজন ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি অভিজ্ঞতা বিনিময় ও নতুন ব্যবসায়িক ধারণা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com