1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল

নালিতাবাড়ীতে ইজিবাইক চাপায় শিশু নিহত, সড়ক অবরোধ

  • আপডেট টাইম :: বুধবার, ৫ আগস্ট, ২০২০

রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার : শেরপুরের নালিতাবাড়ীতে ইজিবাইক চাপায় সোহান নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৫ আগস্ট) বেলা এগারোটার দিকে উপজেলার নন্নী উত্তরবন্দ এলাকায় নন্নী-পোড়াগাঁও হাজী নুরুল হক মৈত্রী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা এগারোটার দিকে নন্নী-পোড়াগাঁও হাজী নুরুল হক মৈত্রী কলেজের সামনে দিয়ে ওই কলেজের নৈশ প্রহরী আনোয়ার হোসেনের শিশুপুত্র সোহান রাস্তা পার হচ্ছিল। এসময় বারমারী বাজার থেকে ছেড়ে আসা একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সোহান প্রাণ হারায়। পরে এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী প্রায় ঘণ্টাব্যাপী নন্নী-বারমারী সড়ক অবরোধ করে রাখে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com