1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

২৪-এর পরাজিত শক্তিই ৭ নভেম্বরের পরাজিত শক্তি: প্রতিমন্ত্রী অমিত

  • আপডেট টাইম :: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ নভেম্বরের পরাজিত শক্তি। গণঅভ্যুত্থানের সময় জনতা ও সশস্ত্র বাহিনীর চিন্তা যখন একই বিন্দুতে মিলিত হয়েছে, তখনই শেখ হাসিনার পতন নিশ্চিত হয়েছে, বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় যশোর জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ১৯৭৫ সালের গণঅভ্যুত্থান ও ২০২৪ সালের গণঅভ্যুত্থান একটি বিষয় স্পষ্ট করে দিয়েছে। দেশ ও জাতির প্রয়োজনে জনতা ও সশস্ত্র বাহিনীর মধ্যে থাকা অলিখিত ও অপ্রকাশ্য দেয়াল অনেক সময় ভেঙে পড়ে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জনতা ও সশস্ত্র বাহিনী সবসময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, সশস্ত্র বাহিনীর চেইন অব কমান্ডের কথা যতই বলা হোক না কেন, বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের কেউ যদি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস না করেন এবং জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করতে ব্যর্থ হন, তাহলে অধস্তন কর্মকর্তারা তার নির্দেশ অনুসরণ করেন না।

প্রতিমন্ত্রী আরও বলেন, ৭ নভেম্বর ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনায় উজ্জীবিত হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নুরুজ্জামান, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান এবং প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com