1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

নকলায় আহলে হাদীসের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

  • আপডেট টাইম :: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

নকলা, শেরপুর: শেরপুরের নকলায় জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ শেরপুর জেলা শাখার উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার নারায়ণখোলা হাইস্কুল মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে নারায়ণখোলা সাংগঠনিক উপজেলা শুব্বান দল ১-০ গোলে দধিয়ারচর সাংগঠনিক উপজেলা শুব্বান দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ উভয় দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ শেরপুর জেলা শাখার সভাপতি মো. ছফিউল্লাহ রতন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস শেরপুর জেলা শাখার সভাপতি শায়েখ মোহাম্মদ মাজহারুল আলম।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও শেকড় সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের (শেসাস) কেন্দ্রীয় নির্বাহী পরিচালক হাফেজ মো. আশিক বিন আশরাফ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে আমের সদস্য ও শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ সারোয়ার জাহান।

আয়োজকরা জানান, তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করা, শারীরিক ও মানসিক বিকাশে ভূমিকা রাখা এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি জোরদার করার লক্ষ্যেই এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com