1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

পর্যাপ্ত মজুদ আছে, দেশে খাদ্যের অভাবে কেউ মারা যাবে না : খাদ্যমন্ত্রী

  • আপডেট টাইম :: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: খাদ্যমন্ত্রী আফরোজা খানম জানিয়েছেন, দেশে বর্তমানে খাদ্য মজুদের পরিমাণ রয়েছে ২২ লাখ মেট্রিক টন। রোববার (৮ নভেম্বর) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানিয়েছেন।

খাদ্যমন্ত্রী জানান, ২০২৬-২৭ অর্থবছরে আমন ধান সংগ্রহ লক্ষ্যমাত্রা তিন লাখ মেট্রিক টন। কৃষক বিক্রি করতে চাইলে ধান আরও সংগ্রহ হবে। এসব ধান ৩৫ টাকা প্রতি কেজি দরে কিনবে সরকার। এছাড়া সিদ্ধ চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা রয়েছে ৫ লাখ মেট্রিক টন, যা কেজি প্রতি ৪৯ টাকা দরে কিনবে। আতপ চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা ৫০ হাজার মেট্রিক টন, যা প্রতি কেজি ৪৮ টাকায় সয়গ্রহ করা হবে।

তিনি জানান, ১৪ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান সংগ্রহ করবে সরকার। চাল পহেলা ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সংগ্রহ চলবে।

মন্ত্রী বলেন, দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে। খাদ্যের অভাবে কেউ মারা যাবে না। কৃষকদের ভালো অবস্থানে নিয়ে যেতে কাজ করছে সরকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com