1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

নালিতাবাড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

  • আপডেট টাইম :: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) দিনব্যাপী কর্মসূচি পালন করে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন।

দিবসটি উদযাপন উপলক্ষে শহরের শহীদ মিনার চত্বরে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দলীয় দেশাত্মবোধক সংগীত পরিবেশন, বর্ণাঢ্য র‍্যালি, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান লিটন, ইউনুস আলী দেওয়ান, আমিনুল ইসলাম জিন্নাহ, সাবেক পৌর মেয়র আনোয়ার হোসেন ভিপি, নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, শহর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম তালুকদার রিপন, উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি হুমায়ুন কবির প্রমুখ।

দিনব্যাপী এসব কর্মসূচিতে নালিতাবাড়ী উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com