1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

নালিতাবাড়ী সীমান্তে ১১৮ বোতল ভারতীয় মদ জব্দ

  • আপডেট টাইম :: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ১১৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৮ নভেম্বর) উপজেলার কাটাবাড়ী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব মদ জব্দ করা হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে বিজিবির একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ১১৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। জব্দ করা মদের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৭৭ হাজার টাকা। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে আগেই পালিয়ে যায় মাদককারবারীরা।

৩৯ বিজিবি জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে অবৈধ কার্যক্রম বন্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com