1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

শ্রীবরদীতে সিএনজিসহ ভারতীয় কসমেটিকস জব্দ

  • আপডেট টাইম :: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
শ্রীবরদী, শেরপুর: শেরপুরের শ্রীবরদী সীমান্ত এলাকা থেকে চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকসসহ একটি যাত্রীবাহী সিএনজি জব্দ করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) ভোরে উপজেলার কাকিলাকুড়া-চিথলিয়া নতুন বাজার এলাকা থেকে এসব পণ্য উদ্ধার করা হয়।

জানা গেছে, কর্ণঝোড়া সীমান্ত এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে সিএনজিতে করে ভারতীয় কসমেটিকস পাচারের সময় স্থানীয়রা গাড়িটি আটক করেন। এ সময় জনতার উপস্থিতি টের পেয়ে চালক পালিয়ে যান। খবর পেয়ে শ্রীবরদী থানার এসআই সাইফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত সিএনজিসহ পণ্যগুলো থানায় নিয়ে যান।

উদ্ধার করা পণ্যের মধ্যে ১ হাজার ৪৪০ পিস জনসন বেবি সাবান ও ৭৭৫ পিস ভারতীয় সেসা হেয়ার অয়েল রয়েছে। এসব পণ্যের আনুমানিক জব্দমূল্য ৩ লাখ ৩৬ হাজার ৯৬০ টাকা বলে জানিয়েছেন উপপরিদর্শক (এসআই) মোরশেদ আলম।

এ ঘটনায় এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে শ্রীবরদী থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম রোববার দুপুরে পণ্য জব্দের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com