1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

ঝিনাইগাতিতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ অটোভ্যানসহ আটক ৬

  • আপডেট টাইম :: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধভাবে লাল বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে ছয়টি বালুভর্তি ব্যাটারিচালিত অটোভ্যান ও একটি মাহিন্দ্রা লরি জব্দ করেছে পুলিশ। এ সময় ছয় অটোভ্যানচালককে আটক করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) গভীর রাতে উপজেলার ধানশাইল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- মামুন, ফরিদ, ফরমান, ময়নাল, রহমত আলী ও ইনছার আলী।

পুলিশ জানায়, উপজেলার বাকাকুড়া খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবহন করা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে রাত ১টা ৫৫ মিনিটে অভিযান চালানো হয়। এ সময় বালুভর্তি ছয়টি অটোভ্যান ও একটি মাহিন্দ্রা লরি জব্দ করা হয়। তবে মাহিন্দ্রা লরির চালক পালিয়ে যান।

এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com