1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ঝিনাইগাতীতে বালুভর্তি ৬ অটোভ্যান জব্দ, চালক আটক ৬

  • আপডেট টাইম :: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

ঝিনাইগাতী, শেরপুর : শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে ছয়টি বালুভর্তি ব্যাটারিচালিত অটোভ্যান ও একটি মাহিন্দ্রা লরি জব্দ করেছে পুলিশ। এ সময় ছয় অটোভ্যানচালককে আটক করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) গভীর রাতে উপজেলার ধানশাইল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন গান্ধিগাঁও এলাকার ফরমান (৪২), শেখ ফরিদ (২২), মামুন মিয়া (৪০), ময়নাল (৪৫), রহমত আলী (৩২) এবং বাকাকুড়া গ্রামের ইনছার আলী (৩৭)।

পুলিশ জানায়, বাকাকুড়া খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবহনের খবর পেয়ে রাত আনুমানিক ১টা ৫৫ মিনিটে ধানশাইল বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ছয়টি বালুভর্তি অটোভ্যান ও একটি মাহিন্দ্রা লরি জব্দ করা হয়। তবে মাহিন্দ্রা লরির চালক শান্ত মিয়া পালিয়ে যান।

এ ঘটনায় আটক ছয়জন ও পলাতক চালক শান্ত মিয়ার বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় মামলা হয়েছে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com